অ্যাকাউন্ট মুছুন
অ্যাপের ভেতর থেকেও মোছা যায়: প্রোফাইল → অ্যাকাউন্ট মুছুন। ফোন হাতে না থাকলে এখানে লগইন করে মুছুন।
মুছলে যা হবে
- সব ফোন থেকে সাথে সাথে বের হয়ে যাবেন, আর লগইন করা যাবে না।
- নাম, নম্বর, ইমেইল, ছবি, রক্তের তথ্য, অবস্থান, KYC (NID ও ছবি), পোস্ট, প্রোফাইল ও নোটিফিকেশন মুছে যাবে।
- দান, ফি বা টপ বিজ্ঞাপনের লেনদেন থাকলে আইনে হিসাব রাখতে হয় — শুধু অঙ্ক, তারিখ ও লেনদেন নম্বর নামহীন অবস্থায় থাকবে।
- নিরাপত্তার ব্যাকআপ থেকেও ৩০ দিনের মধ্যে মুছে যাবে। এটা ফেরানো যায় না।
অ্যাকাউন্ট না মুছে শুধু কিছু তথ্য মুছতে চাইলে
- ছবি, ইমেইল, এলাকা, রক্তের তথ্য: অ্যাপে প্রোফাইল → সম্পাদনা — ঘর খালি করে সেভ করলেই সার্ভার থেকে মুছে যায়।
- পোস্ট (বাজার, চাকরি, টু-লেট, অফার, হারানো-প্রাপ্তি): পোস্টটি খুলে "মুছুন" — সাথে সাথে স্থায়ীভাবে মুছে যায়।
- অবস্থান শেয়ার: প্রোফাইল → অবস্থান শেয়ার বন্ধ করলে আগের অবস্থানও মুছে যায়।
- অন্য কিছু (যেমন KYC-র ছবি, রক্তের পুরোনো অনুরোধ, সিরিয়ালের রেকর্ড): নিবন্ধিত মোবাইল নম্বর থেকে [email protected]-এ লিখুন — ৭ কর্মদিবসের মধ্যে মুছে জানানো হয়। লেনদেনের হিসাব (শুধু অঙ্ক ও তারিখ) আইনি কারণে থাকে।
অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে
আপনার সব লগইন বন্ধ হয়েছে ও ব্যক্তিগত তথ্য মুছে গেছে। চাইলে পরে একই নম্বরে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন।
লগইন করতে না পারলে [email protected]-এ নিবন্ধিত মোবাইল নম্বরসহ লিখুন — ৭ দিনের মধ্যে যাচাই করে মুছে দেওয়া হবে।